1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

‘ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে মানববন্ধনের ডাক’

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

এবার ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়কের আন্দোলনকে সমর্থন করে এবং তাকে অসম্মান করার প্রতিবাদে মানববন্ধের ডাক দিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন।

আগামীকাল সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ পরিচালক সমিতির (বিএফডিসি) সামনের সড়কের মানববন্ধন করবে চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো।

এর মধ্যে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক, শিল্পী সমিতি, নৃত্যশিল্পী সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ভাই ভাই সঞ্চয় গোষ্ঠী, সহকারী পরিচালক সমিতি ও মেকআপম্যান সমিতি, লেখক সমিতিসহ চলচ্চিত্রের বেশকিছু সংগঠন।

সম্প্রতি সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করা হলে ইলিয়াস কাঞ্চনকে অসম্মান করে নানা অপপ্রচার চালানো হয়। এমন সময় তাকে সমর্থন জানিয়েছে ভক্ত ও সাধারণ মানুষ। তার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন অনেকে।

এ প্রসঙ্গে পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা (অপূর্ব-রানা)বলেন, ‘কাঞ্চন ভাই একজন জীবন্ত কিংবদন্তি। তিনি পরিচালক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য। গত ২৬ বছর ধরে তিনি নিরাপদ সড়কের দাবিতে দেশের আনাচেকানাচে ছুটে বেড়িয়েছেন। তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ শেখরে থেকেও রাজ পথে নেমে এসেছিলেন দেশের সাধারণ মানুষকে সচেতন করতে। তার তাগিতে সরকার বুঝতে পেরে সড়কের নতুন আইন প্রণয়নে উদ্যোগ নেয়। কিন্তু পরিবহনের সংশ্লিষ্ট অনেকে এটা মানতে চাইছেন না।’

‘সম্প্রতি কেউ কেউ কাঞ্চন ভাইয়ের সারাজীবনের গড়ে তোলা মানসম্মানকে নষ্ট করার জন্য পাঁয়তারা করছেন। কিন্তু আমরা তা হতে দেবো না। নতুন পরিবহন আইনের সমর্থন করছি এবং পাশাপাশি কাঞ্চন ভাইয়ের পাশে আছি। ভবিষ্যতেও তার নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে আমরা থাকবো। কাঞ্চন ভাইকে অসম্মান করার প্রতিবাদে চলচ্চিত্রের ১৮ সংগঠন নিয়ে আমরা মানববন্ধনের ডাক দিয়েছি।’ প্রঙ্গত, ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারাকে হারান কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর কারো পরিবার যাতে এমন শোকে ডুবে না যায়, সেজন্য সড়ক দুর্ঘটনা রোধে আন্দোলন গড়তে তিনি প্রতিষ্ঠা করেন ‘নিরাপদ সড়ক চাই’। ২৬ বছর ধরে সংগঠনটি নিয়ে কাজ করছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!