1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগ্রহী চীন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

মিয়ানমার বন্ধু রাষ্ট্র হলেও রোহিঙ্গা ইস্যুতে কোনো পক্ষপাত নেই বেইজিংয়ের। এই সংকট নিরসনে গত দুই বছর ধরে উভয় দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে চীন। অনেকেই মনে করেন, মিয়ানমারে চীনের বাণিজ্যিক স্বার্থ রয়েছে। এটি ঠিক নয়। আমরা সব প্রতিবেশীর স্বার্থ রক্ষা করি। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দেওয়া হবে বলে জানিয়েছেন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খোঁজা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইংরেজি দৈনিক ‘বাংলাদেশ পোস্ট’ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ শাহাব উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা সাবিনা ইয়াসমিন সিদ্দিক প্রমুখ।

চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে চীন আগ্রহী। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত তিন দেশের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এর মধ্যে অন্যতম হলো- তিন দেশের রাজনৈতিক ইচ্ছা ও সম্মতি যে, যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে হবে।

রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি-মিয়ানমার উইং) ও চীনের রাষ্ট্রদূত গত দুই মাস ধরে একে অপরের সঙ্গে আলোচনা করে আসছেন। খোলামেলা ও বিস্তারিত আলোচনার মাধ্যমে কিছু অভিন্ন ইস্যু বেরিয়ে এসেছে। রোহিঙ্গা ইস্যুতে টেকসই সমাধানে চীন অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত বলেন, এটি একটি বাক্যে এভাবে বলা যায় যে, রোহিঙ্গা ইস্যুতে চীন উদ্বেগ প্রকাশ করে, চীন অবদান রাখে এবং চীন কাজ করে।

কাজী রিয়াজুল হক বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সঙ্গে স্বদেশে ফিরে যাক। গত দুই বছর ধরে এ কথা বললেও দুর্ভাগ্যজনক সত্য হলো একজন রোহিঙ্গাও স্বদেশে ফিরে যেতে পারেননি। তিনি বেশ কিছু সুপারিশ তুলে ধরে বলেন, জাতিসংঘের মহাসচিবের উচিত, দ্রুত মিয়ানমারে একটি অনুসন্ধানী দল পাঠানো। যারা সেখানকার রোহিঙ্গা নির্যাতনের সঠিক চিত্র তুলে ধরবেন। একইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে।

চীনের উদ্বেগ প্রসঙ্গে রাষ্ট্রদূত আরও বলেন, সন্দেহের কোনো অবকাশ নেই যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি চীন ভাগাভাগি করে নিয়েছে। রোহিঙ্গাদেরকে কীভাবে মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবর্তন করানো যায় এবং তা যেন টেকসই হয় সে ব্যাপারে চীন যথেষ্ট আন্তরিক। সেমিনারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর’র স্থানীয় প্রতিনিধি স্টিভেন করলিস বলেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে রোহিঙ্গা ক্যাম্পের শতকরা ৯৭ জনই স্বদেশে ফিরে যেতে চান। আর তাদের এ নিরাপত্তার জন্য প্রয়োজন শান্তিপূর্ণ প্রত্যাবাসন। পাশাপাশি রাখাইনে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে রোহিঙ্গারা আর বাংলাদেশে ফিরে না আসে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!