1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

বিএনপি সর্বকালের একটি ব্যর্থ দল: কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

বিএনপি সর্বকালের একটি ব্যর্থ দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় বিআরটিসির মতিঝিল ডিপোতে প্রধানমন্ত্রীর অনুদান দেয়া বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সর্বকালের একটি ব্যর্থ দল৷ দলের চেয়ারম্যান জেলে। তার জন্য একটা মিছিলও করতে পারেনি তারা। দেশে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে দলটি।

মন্ত্রী বলেন, বিএনপি একটি নালিশ পার্টিতে পরিণত হয়েছে৷ নেতৃত্ব নিয়ে তাদের নিজেদের ঘরে অনেক প্রশ্ন উঠছে৷ তাদের কেন্দ্রীয় নেতারাও বলেছেন- খালেদার মুক্তি আন্দোলনে একটি কর্মসূচিও তারা দিতে পারেননি। এখন তারা নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য সরকারবিরোধী লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের সবখানে নিয়ন্ত্রণ রয়েছে, শুধু বিএনপির অপপ্রচারের নিয়ন্ত্রণ নেই।

বিএনপিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য বিএনপিকে অনুমতি দেয়া হয়েছে। তারা সেখানে সমাবেশ করবেন।

কাদের বলেছেন, আওয়ামী লীগে অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিনের। দলে আগাছা-পরগাছা পরিষ্কারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভাবমূর্তির নেতৃত্ব আনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দলের পাঁচটি সহযোগী সংগঠনের কমিটি দেয়া হয়েছে৷ সেখানে আমরা স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব উপহার দিয়েছি। এ ছাড়া ৭০ জেলা-উপজেলায় কমিটি হয়েছে। সেখানেও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব আনা হয়েছে।

দলে অনুপ্রবেশকারীদের তালিকা করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের কাছে সারাদেশের অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের তালিকা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেই তালিকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেয়া হয়েছে৷ অভিযোগ প্রমাণ হলে তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!