1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

লাইসেন্স নবায়নে জুন পর্যন্ত সময় পাবেন চালকরা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

আগামী ৩০ জুন পর্যন্ত লাইসেন্স নবায়নের সুযোগ পাবেন চালকরা। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আপাতত আইনের কয়েকটি ধারার প্রয়োগ শিথিল থাকবে-জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লাইসেন্স নবায়নের জন্য জুন পর্যন্ত সময় পাবেন চালকরা।

বৈঠক শেষে মন্ত্রী ব্রিফিংয়ে আরো জানান, ফিটনেসবিহীন যানবাহনের ক্ষেত্রে জরিমানা বিষয়টিও আগামী সাত মাসের জন্য কার্যকর হবে না।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দীর্ঘদিন ধরে যারা গাড়ির ফিটনেস নবায়ন করেননি। তাদের বিরাট একটা টাকা জরিমানা হয়ে গেছে। এ ক্ষেত্রে তারা শুধুমাত্র সরকারি ফি জমা দিয়ে ফিটনেস সার্টিফিকেট পেতে জরিমানা মওকুফ চেয়েছে। তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করতে বলা হয়েছে। তাদের জরিমানা মওকুফের বিষয়টি বিবেচনা করা হবে।

বৈঠকে উপস্থিত পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান বলেছেন, নতুন সড়ক পরিবহন আইনে আইনে কিছু অস্পষ্টতা রয়ে গেছে, সেগুলো দূর করে সঙ্গতিপূর্ণ করার দাবি জানানো হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, ফিটনেসসহ কয়েকটি ধারা পুনর্বিবেচনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৩০ জুন পর্যন্ত তারা কোন ধরনের পরিবহন ধর্মঘটে যাবেনা বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!