1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

ইন্দোনেশিয়ায় ১৪১জন সমকামী আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ মে, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সমকামীদের একটি অনুষ্ঠান থেকে ১৪১জন পুরুষ আটক করেছে পুলিশ।

কর্মকর্তারা বলছেন, সেখানে সমকামীদের একটি ‘সেক্স পার্টি’ চলছিল।

সেখানে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে একজন ব্রিটিশ ও একজন সিঙ্গাপুরের নাগরিক রয়েছে। সে অনুষ্ঠানে যোগ দেবার জন্য সবাই ১৪ ডলার করে দিয়েছিল।

মুসলিম প্রধান ইন্দোনেশিয়ায় সমকামীদের অস্তিত্ব রয়েছে। তাদের অভিযোগ সাম্প্রতিক বছরগুলোতে সমকামীরা নিগ্রহের শিকার হচ্ছে।

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী সমকামিতা অবৈধ নয়। একমাত্র রক্ষণশীল আচেহ প্রদেশে সমকামিতা অবৈধ।

জাকার্তা পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হবে। ইন্দোনেশিয়ায় পর্নোগ্রাফি আইন বেশ কঠোর।

পুলিশের সে মুখপাত্র বলেন, ” সমকামীরা সেখানে নগ্ন হয়ে নাচানাচি করছিল এবং হস্তমৈথুন করছিল।” ইন্দোনেশিয়ার আইনে এটি পর্নোগ্রাফির সমতুল্য।

গত সপ্তাহে আচেহ প্রদেশে সমকামিতার অভিযোগে দুজন পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। ২০১৪ সালে আচেহ প্রদেশে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন করা হয়েছে।

চলতি মাসের প্রথম দিকে সমকামীদের একটি অনুষ্ঠান থেকে পুলিশ ১৪জনকে আটক করে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ আনা হতে পারে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!