1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

১০৬ রানে অলআউট বাংলাদেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

ফ্লাডলাইটের কৃত্রিম আলো আর গোলাপি বলের চ্যালেঞ্জে নাম লেখানো বাংলাদেশ ৩০.৩ ওভারে গুটিয়ে গেছে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের দলপতি মুমিনুল হক। ব্যাটিংয়ে নেমে সফরকারী বাংলাদেশ প্রথম সেশনেই হারিয়েছে টপঅর্ডারের ৬ উইকেট। সবকটি উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছে মাত্র ১০৬ রান।

আজ শুক্রবার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয় সিরিজের দ্বিতীয় টেস্ট। ইনিংসের সপ্তম ওভারে ইশান্ত শর্মার বলে এলবির ফাঁদে পড়েন ইমরুল। প্রথম বলে রিভিউ নিয়ে বেঁচে গেলেও তৃতীয় বলে রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। দলীয় ১৫ রানের মাথায় বিদায় নেন ইমরুল। তার আগে ১৫ বলে করেন মাত্র ৪ রান। ইন্দোর টেস্টে করেছিলেন ৬, ৬।

এরপর তিন নম্বরে নামা মুমিনুল হককে (৭ বলে ০) বিদায় করেন উমেস যাদব। দলীয় ১৭ রানের মাথায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মা দুর্দান্ত এক ক্যাচ নেন। এক বল পরে মোহাম্মদ মিঠুনকে বোল্ড করেন উমেস যাদব। দলীয় ২৬ রানের মাথায় বিদায় নেন মুশফিকুর রহিম। মোহাম্মদ শামির বলে বোল্ড হওয়ার আগে কোনো রান পাননি মুশফিক। দলীয় ২৬ রানের মাথায় বাংলাদেশ তাদের চতুর্থ উইকেট হারায়। দলীয় ৩৮ রানের মাথায় বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম (২৯)। উমেস যাদবের তৃতীয় শিকারে ফেরেন ৫২ বলে ৫ বাউন্ডারিতে ইনিংস সাজানো সাদমান।

পাঁচ উইকেট হারানো বিপাকে পড়া দলকে ভরসা দিচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন দাস। এই জুটিতে এসেছে ২২ রান। দলীয় ৬০ আর ব্যক্তিগত ৬ রানে ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ধরা পরেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় সেশনে ব্যাট হাতে নামেননি লিটন দাস। ইশান্ত শর্মার তৃতীয় শিকারে ফেরেন ৭ রান করে বোল্ড হওয়া এবাদত হোসেন। বাংলাদেশ দলীয় ৮২ রানের মাথায় সপ্তম উইকেট হারায়।

মাথায় বলের আঘাত লাগায় আম্পায়ারের অনুমতি নিয়ে ক্রিজ ছাড়েন লিটন দাস। টেস্টের নতুন নিয়ম অনুযায়ী লিটন ব্যাট করতে না পারলে কনকাশন রিপ্লেসমেন্ট (বদলি খেলোয়াড়) হিসেবে অন্য কেউ নামতে পারবেন। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তিনি করেন ২৪ রান। কনকাশন রিপ্লেসমেন্ট হিসেবে তার জায়গায় আসেন মেহেদি হাসান মিরাজ। তবে, বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ। দলীয় ৯৮ রানের মাথায় ইশান্ত শর্মার চতুর্থ শিকারে ফেরেন ১৩ বলে ৮ রান করা মিরাজ।

নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন নাঈম হাসান। ইশান্ত শর্মার পঞ্চম শিকারে ফেরার আগে তিনি ২৮ বলে করেন ১৯ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন আবু জায়েদ রাহি। মোহাম্মদ শামির বলে ফেরার আগে কোনো রান পাননি তিনি। ইশান্ত শর্মা ৫টি, উমেস যাদব তিনটি আর মোহাম্মদ শামি দুটি করে উইকেট তুলে নেন।

বাংলাদেশের টেস্ট অভিষেকটা হয়েছিল ঘরের মাঠে ভারতের বিপক্ষে। এবার আরেকটি অভিষেক হলো বাংলাদেশের। প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে, গোলাপি বলে। এবারও প্রতিপক্ষ ভারত। তবে, ভেন্যু এবার কলকাতার ইডেন গার্ডেনস। ভারতও প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে নেমেছে।

দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের বদলে নাঈম হাসান। আর স্পিনার তাইজুল ইসলামের বদলে এসেছেন পেসার আল আমিন হোসেন। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। ইন্দোর টেস্টের একাদশটিই রেখে দিয়েছে তারা।

বাংলাদেশের একাদশ:

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাঈম হাসান, আবু জায়েদ, আল আমিন হোসেন, এবাদত হোসেন।

ভারতের একাদশ:

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রিদ্ধিমান শাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেস যাদব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!