শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সাকিবকে ছেড়ে নীরবের সাথে ক্যাসিনোতে চিত্রনায়িকা বুবলী!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

সরকারের ক্যাসিনো বিরোধী আন্দোলনে দেশব্যাপী ব্যাপক আলোচনায় থাকা জুয়ার ব্যবসা (ক্যাসিনো) নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সৈকত নাসির। সেই সিনেমায় জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।

ঢাকায় সিনেমায় হিট হওয়া জুটি ভেঙ্গে সুপারস্টার শাকিব খানের বাইরে অন্য কোনো নায়কের সঙ্গে এটিই হতে যাচ্ছে এই নায়িকার প্রথম ছবি।

‘ক্যাসিনো’ চলচ্চিত্রে বুবলীর নায়ক নিরব। চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি প্রযোজনা করছেন সিনপ্লেক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান।

ক্যাসিনো বাণিজ্য নিয়েই ছবির গল্প গড়ে উঠেছে। এতে নিরব অভিনয় করছেন একজন গোয়েন্দা অফিসারের চরিত্রে। অন্যদিকে বুবলীকে দেখা যাবে ক্যাসিনো গার্ল তথা গেম্বলারের চরিত্রে।

ক্যাসিনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে বুবলী বলেন, আমি বরাবরই বলে এসেছি শাকিব খানের বাইরেও অভিনয় করতে আমি প্রস্তুত। সুযোগ পেলে নিশ্চয়ই সেটা ভালোভাবে কাজে লাগাব। তবে সে ছবিটি অবশ্যই আমি আগে যেসব ছবিতে অভিনয় করেছি সেগুলোর মতো মানসম্মত ও বাজেটসমৃদ্ধ হতে হবে। অবশেষে আমার পছন্দমতো ছবি পেয়েছি। নিরব দক্ষ অভিনেতা। আশা করছি ক্যাসিনো ছবিটি দেখে দর্শকরা আমাদের উৎসাহিত করবেন।

শাকিব-বুবলী জুটি নিয়ে এ নায়িকার ভাষ্য, শাকিব–বুবলী জুটি দর্শকদের ভালোবাসার প্রতিফলন। কিছু সমালোচনা হলেও আমাদের জুটিকে মানুষ ভালোবাসে। তাই শাকিবের সঙ্গে আগামীতেও ভালো ভালো কাজ হবে।

চিত্রনায়ক নিবর বলেন, ক্যাসিনোর গল্প দারুণ। তাছাড়া ক্যাসিনো বিষয়টিও সমসাময়িক। আমার চরিত্রেও কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সবমিলিয়ে দারুণ একটি ছবি হতে যাচ্ছে ক্যাসিনো। আশা করি দর্শকরা ভিন্ন স্বাদের একটি ছবি দেখতে পাবেন।’ বুবলীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে এ নায়ক বলেন, ‘নায়িকা হিসেবে বুবলী এরমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি পর্দায় আমাদের রসায়ণ দর্শকরা গ্রহণ করবেন।’

২০১৬ সালে নায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে পা রাখার পর এ পর্যন্ত নয়টি ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী। প্রতিটি ছবিতেই তার বিপরীতে নায়ক ছিলেন শাকিব খান। তাই ভক্তদের প্রত্যাশা ছিল- শাকিবের বাইরে বুবলী অন্য নায়কদের সঙ্গে অভিনয় করুক। ভক্তদের সেই প্রত্যাশা এবার পূরণ হচ্ছে ক্যাসিনোর মধ্য দিয়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft