1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

সিরিয়ায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ২২

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

সিরিয়ার ইদলিব প্রদেশের একটি শরণার্থী শিবিরে পৃথক রকেট হামলায় ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

গতকাল বুধবার প্রদেশটির কাহ নামক গ্রামে পৃথক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

সেচ্ছাসেবী উদ্ধারকারী সংগঠন জানিয়েছে, আলেপ্পোর গ্রামাঞ্চল থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সরকারি বাহিনী। হামলার কারণে শরণার্থী শিবিরের অনেক তাঁবু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিকট শব্দে হওয়া বিস্ফোরণের পর সেখানকার অনেক অস্থায়ী নিবাসগুলো নিশ্চিহ্ন হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনীর কামানের গোলা কাহের একটি প্রসূতি হাসপাতালেও আঘাত হানে। এতে হাসপাতালটির কর্মীও আহত হয়েছেন। সিরিয়ার ইদলিব প্রদেশ হলো তুরস্কের সঙ্গে লাগোয়া একটি সীমান্ত এলাকা। এলাকাটিতে ৩০ লাখেরও বেশি শরণার্থীর বসবাস। তাদের মধ্যে জনবহুল ওই এলাকাটির অনেক বাস্তুচ্যুত মানুষও রয়েছেন। এলাকাটি এখনও তাহরির আল শামের নিয়ন্ত্রণে। আগে ওই সশস্ত্র সংগঠনটি আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জাবহাত আল নুসরাত নামে পরিচিত ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!