1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

অপপ্রচারে কান দেবেন না: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

বাজারে পেঁয়াজ ও লবণের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা দেখতে পাই মিথ্যা অপপ্রচারে বিভ্রান্তির সৃষ্টি করা হয়। তাই আমি সকলের কাছে বলতে চাই এসব অপপ্রচারে কান দেবেন না।’

সশস্ত্র বাহিনী দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং বীরশ্রেষ্ঠদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেয়া হয়।

শেখ হাসিনা বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে যে (বাজারে) পেঁয়াজ নেই, লবণ নেই। এটা নেই সেটা নেই। এভাবে মানুষকে বিভ্রান্ত করে ফেলার চেষ্টা করা হয়। আমি জানি এটা (অপপ্রচার) করবে। এটা স্বাভাবিক। কিন্তু সেটাকে মোকাবিলা করেই আমাদের চলতে হবে। আমরা সেভাবেই চলছি। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এখন একটি খাদ্য-উদ্বৃত্ত দেশ।’

অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠের পরিবার, বীরত্বের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যসহ মোট ১০১ জন অংশ নেন। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ১৩ জন- সেনাবাহিনীর আট, নৌবাহিনীর দুই এবং বিমানবাহিনীর তিন সদস্যকে ‘শান্তি পদক ২০১৮-১৯’ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দীক এবং তিনটি বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

এর আগে, স্বাগত বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান। সূত্র: ইউএনবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!