1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

আফগানদের হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

ইমার্জিং এশিয়া কাপের চতুর্থ আসরে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শনিবার পাকিস্তানের বিপক্ষে শিরোপা জয়ের জন্য খেলবে স্বাগতিকরা।

ফাইনালের টিকিট পেতে বৃহস্পতিবার আফগানিস্তানকে হারাতেই হতো বাংলাদেশকে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ৭ উইকেটে আফগানদের হেসে খেলে হারিয়ে প্রথমবারের মতো ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার মিরপুরের শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে জয়ের জন্য বাংলাদেশকে ২২৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান। সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার নাঈম শেখ এবং সৌম্য সরকারের ব্যাটে শুরুটা ভালোই করে বাংলাদেশ। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে নাঈম শেখকে ব্যক্তিগত ১৭ রানে বিদায় করেন আজমতউল্লাহ অমরজাই।

সঙ্গী নাঈমকে হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন সৌম্য। আফগান বোলারদের বিপক্ষে হাত খুলে ব্যাটিং করে শুরুতে উইকেট হারানোর চাপ কমিয়ে দেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

শান্ত এবং সৌম্য মিলে জুটি গড়ে দলকে ১০০ রানের পুঁজি এনে দেন। একপ্রান্তে শান্ত দেখে শুনে খেললেও খানিকটা আগ্রাসী মনোভাবে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। তবে ব্যক্তিগত ৬১ রানে লেগ স্পিনার আব্দুল ওয়াসির বলে বোল্ড হয়ে ফিরেন সাবেক জাতীয় দলের এই ওপেনার।

সৌম্য ফিরলেও ইয়াসির আলি রাব্বির সঙ্গে জুটি বেঁধে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। কিন্তু তিনিও হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ইনিংস লম্বা করতে পারেনি। আউট হওয়ার আগে শান্তর ব্যাট থেকে আসে ৫৯ রান।

শান্ত বিদায় নিলেও ইয়াসির রাব্বির সঙ্গে জুটি গড়েন তরুন আফিফ হোসেন। দুজনের ব্যাটে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে ৬১ বল হাতে রেখে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আফিফ হোসেন ৪৫ এবং ইয়াসির আলি ৩৮ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের পক্ষে ২টি উইকেট নেন আব্দুল ওয়াসি। ১টি উইকেট নেন আজমত উল্লাহ অমরজাই। এই জয়ের ফলে পাকিস্তানের সঙ্গী হল স্বাগতিক বাংলাদেশ।

প্রসঙ্গত, ইমার্জিং এশিয়া কাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। এরপরের দুই আসরে সেমিফাইনাল খেললেও ফাইনালের স্বপ্ন অধরা রেখেই বাড়ি ফিরতে হয় তাদের। তবে চতুর্থ আসরে ঘরের মাঠে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলবে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোরঃ

আফগানিস্তানঃ ২২৮/৯ (৫০ ওভার) (ডারউইশ রাসুলি ১১৪) (হাসান মাহমুদ ৩/৪৮, সৌম্য সরকার ৩/৫৮)

বাংলাদেশঃ ২২৯/৩ (৩৯.৫ ওভার) (রাব্বি ৩৮, আফিফ ৪৫

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!