1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

গোপালগঞ্জ ও কেরানীগঞ্জে সড়কে ছাত্রসহ নিহত ৩

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ ও কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধুন্দিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম মনজুর সরদার (৫০), তিনি সদর উপজেলার তেবারিয়ার বাসিন্দা। আরেকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী কাভার্ড ভ্যান দুজনকে বহনকারী একটি প্যাডেল ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কাভার্ড ভ্যানটি জব্দ করে।
অন্যদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চন্দ্রখোলা আঞ্চলিক সড়কে বুধবার রাতে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহত জয় সরকার (১৯) ওই এলাকার পূর্ণ সরকারের ছেলে ও দোহার-নবাবগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, রাতে জয় তার বন্ধু আমীনের মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিল। তারা চন্দ্রখোলা এলাকায় সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় তারা দুজনেই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আমীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তার পা ভেঙে গেছে।

এস আই আরও জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!