1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৫ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

আমদানি নয়, রপ্তানির চিন্তা করছি: চালের মজুদ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

বাজারে চালের পর্যাপ্ত মজুদ আছে। সেখানে আমরা চাল আমদানি নয়, রপ্তানির চিন্তা করছি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বুধবার সচিবালয়ে চাল ব্যবসায়ীদের প্রতিনিধি, কৃষি, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রীর বলেন, চালের মজুত আছে, সেখানে আমরা চাল আমদানি নয়, রপ্তানির চিন্তা করছি। এমন পরিস্থিতিতে চালের দাম বাড়াটা অযৌক্তিক ও অনৈতিক।

নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি বিধান সংশোধন চেয়ে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন মালিক-শ্রমিকরা। এতে চালসহ নিত্যপণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আশঙ্কা উড়িয়ে দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি বাজারে যে পরিমাণ চাল আছে, সেখানে পরিবহন ধর্মঘট যদি আট থেকে ১০ দিনও চলে তাতেও কোনও প্রভাব পড়বে না।

‘কেউ যদি এমন পরিস্থিতিতে অনৈতিকভাবে চালের দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে ছাড় দেয়া হবে না। তা সহ্যও করা হবে না।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘গতবারের চেয়ে এবার ধানের দাম কম আছে। সেহেতু চালের দাম এবার কম হতে হবে এটাই হচ্ছে কথা।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কেউ দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করলে কোনো ব্যবসায়ীকে ছাড় দিবে না সরকার।’

প্রসঙ্গত, দুই মাসের ব্যবধানে দুই দফা বেড়েছে চালের দাম। কেজিতে বেড়েছে ৭-২০ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে ৪-৬ টাকা। মজুদ শেষ হওয়ায় চিকন চালের দাম বাড়ছে বলে আসছে আড়তদার ও মিল মালিকেরা। অন্যদিকে সরকার দাবি করছে চালের মজুত পর্যাপ্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!