1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৫ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

পরিবহন চাঁদাবাজিতে আওয়ামী লীগ-বিএনপি সব একই: নাসিম

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, পরিবহন খাতের সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি। পরিবহন চাঁদাবাজির ক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি সব একই সিন্ডিকেট।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ডা. মুরাদ হাসান, ওমর ফারুক পাঠান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শাহে আলম মুরাদ, ফাল্গুনী হামিদ সহ অন্যান্যরা।

নাসিম বলেন, এই চাঁদা আদায়ের জন্য কোনো দলের রাজনৈতিক নেতার কোনো ধর্ম নেই। এখানে বামপন্থী দল আছে, আওয়ামী লীগ-বিএনপি সবাই আছে। এই যে পরিবহন শ্রমিক নেতা, মালিক পক্ষের নেতা তারা কিন্তু সবাই বিভিন্ন দলের রাজনীতি করে। কিন্তু চাঁদাবাজির ক্ষেত্রে তারা সবাই একমত। সবাই একই সিন্ডিকেট।এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর সঙ্গে জড়িত। চাঁদার কারণে অনেক পরিবহন শ্রমিক-মালিক নির্যাতিত হয়। এই চাঁদাবাজি বন্ধ হলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। দুর্ঘটনাও কমে যাবে, চালকের বাড়াবাড়ি কমে যাবে। মালিকেরও বাড়াবাড়ি কমে যাবে।

তিনি আরও বলেন, কোন দেশে আছে রাস্তায় মানুষ মরবে কিন্তু বিচার হবে না? আমি সরকারকে বলব, ক্যাসিনো নিয়ে যেমন অভিযান শুরু হয়েছে, তেমনি পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করা হোক। এদের শক্ত হাতে দমন করতে হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, আজকে একটা ভালো আইন করা হয়েছে। এ পরিবহন আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে জনগণকে জিম্মি করে ধর্মঘট শুরু করেছে। আমরা জনগণকে জিম্মি করা ধর্মঘটের রাজনীতি সমর্থন করি না। পরিবহন আইন আমাদের অনেক আগেই করা দরকার ছিল। জনগণের স্বার্থ রক্ষার জন্যই এ আইন করা হয়েছে। আইন করার সময় পরিবহন মালিকের-শ্রমিকের মতামত নেওয়া হয়েছে। অথচ আজকে তারা ধর্মঘট শুরু করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!