1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৫ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

ইরানে ২১টি শহরে বিক্ষোভ, নিহত ১০৬

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানে জ্বালানির দাম বাড়ার পর গত সপ্তাহে দেশটির ২১টি শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ চলাকালে কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে সংগঠনটি এ তথ্য জানায়। প্রকৃত নিহতে সংখ্যা ২০০ প্রর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

অ্যামনেস্টি এক বিবৃতিতে জানায়, এই বিক্ষোভে নিহতের প্রকৃত সংখ্যা এর থেকেও বেশি বলে মনে করে সংগঠনটি। নিহতের সংখ্যা ২০০ পর্যন্ত হতে পারে বলেও বেশ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে।

ইরানি সরকার সোমবার জানায়, কিছু ছোটখাটো ইস্যু থাকা সত্ত্বেও সবকিছু শান্ত আছে। এদিকে এই বিক্ষোভ অবসানের আহ্বান জানিয়েছে দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কর্পস।

এক বিবৃতিতে এই সশস্ত্র বাহিনী জানায়, ইরানের শত্রুরা আরেকটি মতভেদের বীজ বুনতে চাচ্ছে। দেশে যেকোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন পদক্ষেপ শক্তভাবে মোকাবিলা করা হবে।

এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে ইরান। এই বিক্ষোভ শুরুর পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টুইটারে জানান, আপনাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র।এছাড়া বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তিপ্রয়োগ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ার ঘটনায় নিন্দা জানায় হোয়াইট হাউস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!