1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৫ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

মন্ত্রীরা আজকাল বেহেশতের টিকিট বিক্রি শুরু করেছেন: মান্না

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মন্ত্রীরা আজকাল বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করেছেন। বেহেশতের টিকিটের যদি গ্যারান্টি থাকে, তাহলে ভোটের টিকিটের গ্যারান্টি পাবেন না কেন? বেহেশতে যদি যেতে পারেন, তাহলে ভোটের পুলসিরাত পার হতে পারবেন না কেন?

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, ক্ষমতা থেকে পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেন, রাষ্ট্রপতিকে বলেন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিতে। আমাদের দাবিগুলো আপনাদের কাছে বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি।

সমাজে বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে দারিদ্র্য বাড়ছে। দেশের মানুষের জীবনযাত্রা উন্নত করতে এই সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। দারিদ্র্য কমাতে পারেনি। ধনী মানুষ আরও ধনী হচ্ছে। লুটেরারা লুট করে তাদের সম্পদের পরিমাণ আরও বাড়াচ্ছে। আমরা সব আন্দোলনকারীর সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। এখন সময় এসেছে আন্দোলন-সংগ্রামের। আপনারা ক্ষমতা নিয়ে গেছেন, আমরা রাজপথ দখল করবো। রাজপথ থেকে আমাদের দূর করতে পারবেন না।

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার মানুষের জীবন নিরাপদ করতে পারেনি। মানুষের পেটের ক্ষুধার আগুন নেভাতে পারেনি। চাল, পেঁয়াজ, আটা, লবণ, শাক-সবজিসহ সবকিছুর দাম বাড়া সত্ত্বেও আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন না। আপনারা শুধু পারেন যারা প্রতিবাদ করে, তাদের ধরে নিয়ে গুম করতে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, এ সরকারের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। মানুষ না খেয়ে অনশন করে মারা যায়, তবু এই সরকারের কোনো জ্ঞান নেই। এটাতো মানুষের সরকার নয়। তারা কীভাবে ক্ষমতায় এসেছে তা আপনারা সবাই জানেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!