1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৫ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

৭৪’র দুর্ভিক্ষের ছায়া দেখা যাচ্ছে: সেলিমা রহমান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পেঁয়াজের দাম কারা বাড়াচ্ছে? এখন চালের দামও বাড়ছে। এসব পণ্যের দাম বাড়াচ্ছে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট চলছে একের পর এক। আমরা দেখতে পারছি ৭৪ এর সেই করাল ছায়া আবার যেন বাংলাদেশকে গ্রাস করতে চলেছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কৃষক দলের আহবায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, কৃষক দলের হাসান জাফির তুহিন, তকদির হোসেন জসিম, সাইফুল ইসলাম, একেএম মোয়াজ্জেম হোসেন, শাহজাহান মিয়া সম্রাট, এল রহমান, নাসির হায়দার, মাইনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

সেলিমা রহমান বলেন, সিন্ডিকেটের এই দৌরাত্ম আমরা হতে দেবো না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াবার সময় এসেছে। জনতার সঙ্গে সমগ্র ঐক্যবদ্ধ শক্তির একতা এখন আমাদের প্রয়োজন। সকলে ঐক্যবদ্ধ হন।

তিনি আরো বলেন, আজকে গুম-খুন নিত্য দিনের ঘটনা। ক্যাসিনো ধরা পড়ছে। কিন্তু তার কোনো বিচার নাই। কয়েকটা চুনোপুঁটি ধরে আজকে পেঁয়াজ দিয়ে সেটা ঢাকা হচ্ছে। তারপরে আসবে চাল, চাল দিয়ে ঢাকা হবে পেঁয়াজের দাম। এভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়বে, একটা দিয়ে আরেকটা ঢাকা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শুধু একটা ক্ষমতার কর্তৃত্ববাদী হাইব্রিড সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য সাধারণ মানুষকে তারা জিম্মি করে নিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!