1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই

পুরুষদের গর্ভনিরোধক ইনজেকশন তৈরি করল ভারত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

সফলভাবে ক্লিনিকাল ট্রায়াল সম্পূর্ণ করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চ। বিশ্বে পুরুষদের জন্যে প্রথম ইনজেক্টেবল কনট্রাসেপ্টিভের ক্লিনিকাল ট্রায়ালের পর তা অনুমোদনের জন্যে পাঠানো হয়েছে ড্রাগ কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে (DCGI)। এই গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা এমনটাই জানিয়েছেন।

জানা যায়, একবার এই কনট্রাসেপ্টিভ ইনজেকশন নিলে তার প্রভাব থাকবে ১৩ বছর। তারপরই চলে যাবে এর প্রভাব। সার্জিকাল ভ্যাসেক্টমিরবিকল্প হিসেবেই ব্যবহার করা হবে এই ইনজেকশন।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চের সিনিয়র বিজ্ঞানী ডা. আর এস শর্মা জানিয়েছেন, ‘প্রডাক্ট তৈরি হয়ে গিয়েছে। ড্রাগস কনট্রোলারের থেকে অনুমোদ পাওয়ার অপেক্ষায় আমরা। ট্রায়ালও হয়ে গিয়েছে। এর জন্যে ৩০৩ জনকে নিয়োগ করা হয়েছিল। ৯৭.৩ শতাংশ সাকসেস রেট পেয়েছি আমরা। দেখা দেয়নি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া। এই প্রডাক্টকে নিশ্চিন্তে বিশ্বের প্রথম পুরুষ কনট্রাসেপ্টিভ বলা যেতে পারে।’

পুরুষদের জন্যে গর্ভনিরোধকের নিয়ে গবেষণা করথেন আমেরিকার বিজ্ঞানীরাও। তবে তাঁরা এখনও পর্যন্ত কোনও সাফল্য পাননি। ইউকে-র ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশিত একটি গবেষণাপত্রে লেখা হয়েছে, ২০১৬ সালে পুরুষদের কনট্রাসেপ্টিভের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তা মাঝ পথেই বন্ধ করা হয় বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায়।

ভারতের তৈরি এই কনট্রাসেপ্টিভ এক ধরনের পলিমার যা টেসটিকিলসের কাছে শুক্রাণু টিউবের মধ্যে ইনজেক্ট করতে হবে। তবে এর জন্যে লোকাল অ্যানাস্থেশিয়ার প্রয়োজন হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পলিমারটি ৭০-এর দশকে প্রথম তৈরি করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক এস কে গুহ। ১৯৮৪ সাল থেকে এর উপর বিভিন্ন পর্যায়ে গবেষণা চালানো হয়েছে। সূত্র: এই্ সময়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!