1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই

চীনে খনিতে বিস্ফোরণে ১৫ জন নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে এক কয়লা খনিতে বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সোমবার দুপুরের পর ওই খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে আরো নয়জন আহত হয়েছে। শাংজি পিনজিয়াও ফেনজিয়ান কোয়েল অ্যান্ড কোক গ্রুপ কর্পোরেশনের মালিকানাধীন একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।

সিনহুয়ার খবরে বলা হয়, এ বিস্ফোরণের সময় খনির ভূগর্ভে ৩৫ খনি শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে মাত্র ১১ জন বেরিয়ে আসতে সক্ষম হয়।

সিনহুয়া জানায়, আহত খনি শ্রমিকদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কর্তৃপক্ষ এ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনার কারণে চীনে প্রায়ই ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটে থাকে।
সিনহুয়ার খবরে বলা হয়, গত সপ্তাহে এক বৈঠকে স্টেট কাউন্সিল (চীনের কেবিনেট পরিষদ) কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থার আরো উন্নয়নে উৎপাদন সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। সূত্র: বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!