1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

আট দেশের ইমার্জিং এশিয়ান ক্রিকেট কাপ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

গতকাল সোমবার সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে নেপালকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

অন্য ম্যাচে ওমানকে ১৪৭ রানে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার টিকিট পেয়েছে পাকিস্তান। হংকংকে ১২০ রানে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্স-আপ হয়ে সেমিতে গেছে ভারত। এছাড়া শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান।

২০ নভেম্বর প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। অন্যদিকে ২১ নভেম্বর দ্বিতীয় সেমিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে আয়োজক বাংলাদেশ। দুটি ম্যাচই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৪৪.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয় নেপাল। সোমপাল কামি সর্বোচ্চ ৩৮ রান করেন।

সুমন খান এবং মিনহাজুল আবেদীন আফ্রিদি উভয়েই ২৯ রান করে খরচায় ৩টি করে উইকেট লাভ করেন। মেহেদী হাসান এবং তানভীর ইসলাম যথাক্রমে ২৫ ও ২৬ রান দিয়ে ২টি করে উইকেট পান।

জবাব দিতে নেমে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪০ রান করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৯মোহাম্মাদ নাঈম ৪৫ এবং ইয়াসীর আলী ১ রান করেন।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারায় আয়োজক দেশ।

আগামী ২২ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্স-আপ দল। ২৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!