1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিল বিএনপি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফরে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পাদিত বিভিন্ন চুক্তির বিষয়ে জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পৌঁছে দিয়েছেন বিএনপির দুই নেতা।

আজ রোববার দলটির দুই যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন এ চিঠি নিয়ে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত চিঠিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্রেটারি-২। প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় সফরে বিদেশ গেছেন।

চিঠির বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাইরে এসে গণমাধ্যমকে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা প্রধানমন্ত্রী বরাবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটা চিঠি নিয়ে এসেছিলাম। সেখানে বলা আছে, অতিসম্প্রতি ভারত সফর এবং অন্য দেশের সফরকালীন সময়ে সেই সব দেশের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে সংবিধান অনুযায়ী সেই চুক্তিগুলো বিষয়ে জনগণের সামনে প্রকাশ করা এবং চুক্তিগুলোর মধ্যে দেশের স্বার্থে হানিকর কিছু হয়েছে কিনা সেগুলো পর্যালোচনার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে।

আলাল বলেন, আমরা দেখেছি ভারত সফর ও সম্পাদিত চুক্তি নিয়ে শুধুমাত্র জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী কথা বলেছেন। এ বিষয়ে জাতীয় সংসদে কোনো কথা হয়নি। এমনকি রাষ্ট্রপতির কাছে ফাইল গেছে কি না- সে বিষয়ে সাধারণ মানুষ জানে না। কিন্তু সংসদে এটা জানানোর এবং পেশ করার সংবিধানের ১৪৫(ক) ধারা অনুযায়ী সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ তাদের অধিকার রয়েছে এ ব্যাপারে জানার। জনগণের সমর্থিত দল হিসেবে বিএনপির এই দায়িত্ব পালনে অগ্রসর হয়েছে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। ১৪৫(ক) ধারা অনুসরণ করে অবিলম্বে এটা সংসদের আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যাতে এটা পাবলিক ডিসকাশনের ব্যবস্থা হয়। যে পাবলিক অর্থাৎ সাধারণ মানুষই হচ্ছে সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার মালিক।

বিএনপি সংসদে প্রতিনিধিত্ব করছে, বিষয়টি সংসদে উত্থাপন না করে চিঠি দেয়ার কারণ কী-এমন প্রশ্নের জবাবে আলাল বলেন, জাতীয় সংসদে আমাদের সদস্য যারা আছেন তারা কয়েকদফা এ ব্যাপারে নোটিশ দিয়েছেন। তাদের নোটিশ গ্রহণ করা হয়নি। বলার সুযোগও দেয়া হয়নি। তাই আমরা এখানে এসেছি।

এর আগে রোববার বেলা ১১টায় গুলশান চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ের উদ্দেশে রওনা হন মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির নথি প্রকাশ দাবিতে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয় দলের স্থায়ী কমিটির বৈঠকে। শনিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই-এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছানো হবে।

স্থায়ী কমিটির বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দেব।

সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর পানি প্রত্যাহারের জন্য ভারতকে অনুমতি দিয়েছে। দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীটি থেকে ১ দশমিক ৮২ কিউসেক (ঘনমিটার প্রতি সেকেন্ড) পানি তুলে নিবে প্রতিবেশী রাষ্ট্রটি। এই সফরে ফেনী নদীর পানিসহ আরও বেশ কয়েকটি বিষয়ে চুক্তি করেন শেখ হাসিনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!