1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সোনারগাঁয়ে ১৯ কেজি গাঁজাসহ আটক ২

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াবাড়ীস্থ এলাকা থেকে ১৯ কেজি গাঁজা ও ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১১ এর সদস্যরা।

গতকাল শুক্রবার দিবাগত রাতে গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে উপজেলার নয়াবাড়ীস্থ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মো.বাবুল আলম ওরফে জাহাঙ্গীর (৫৬) এবং রঙ্গুলাল দেব ওরফে রিংকু (৩১)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-১১ চেকপোস্ট চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ফেলে পালানোর সময় দুজনকে আটক করা হয়।

পরে তাদের প্রাইভেটকার তল্লাশি করে ১৯৬ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার আলেপ উদ্দিন জানান, মাদকসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মো. বাবুল আলম ওরফে জাহাঙ্গীর কুমিল্লা জেলার চান্দিনা এলাকার বাসিন্দা এবং রঙ্গুলাল দেব ওরফে রিংকু মৌলভীবাজার সদর থানার ধনাশ্রী এলাকার বাসিন্দা।

আটককৃতরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনবপন্থায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা মাদক ব্যবসা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে সোনারগাঁ থানায় সোপর্দ করে র‌্যাব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!