1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

টাকার লোভ কার না আছে! যারা লাখপতি তারা চায় কোটিপতি হতে। যারা কোটিপতি তারা চায় তাদের ধন-সম্পত্তির পরিমাণ আরও বাড়ুক। অনিয়ম আর দুর্নীতি করে অনেকেই বিপুল সম্পত্তির মালিক বনে যাচ্ছেন।

কিন্তু বগুড়ার রিকশাচালক লাল মিয়া তাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০ লাখ টাকা পেয়েও মালিককে ফিরিয়ে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন সততার কাছে টাকার কোনো মূল্য নেই।

আজ শুক্রবার সকাল ৭টার ঘটনা। বগুড়ার ব্যস্ততম এলাকা সাতমাথা। সার ব্যবসায়ী রাজীব প্রসাদ বগুড়া শহরের জ্বলেশ্বরীতলার ভাড়া বাসা থেকে রিকশাযোগে শহরের সাতমাথায় আসেন। তার কাছে ছিল ৩টি হাত ব্যাগ। যার একটিতে ছিল প্রায় ২০ লাখ টাকা।

রাজীব প্রসাদ জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে রাসায়নিক সারের ব্যবসা করলেও সপরিবারে বগুড়া শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

তিনি ভুলবশত রাজশাহী যাবার তাড়ায় রিকশাতেই ফেলে যান টাকা ভর্তি ব্যাগটি। এরপর তিনি গাড়িতে উঠে বিষয়টি টের পেয়ে সাতমাথায় রিকশাচালককে খুঁজতে থাকেন। কিন্তু না পেয়ে সদর থানায় বিষয়টি অবহিত করেন।

অপরদিকে রিকশাচালক রাজীবকে খুঁজে না পেয়ে শহরের খান্দারের ভাড়া বাসায় টাকা রেখে পুনরায় তাকে খুঁজতে থাকেন। এ সময় পুলিশ অন্যান্য রিকশাচালকদের সহায়তায় লাল মিয়াকে সিসি টিভি ফুটেজ দেখে খান্দার গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তার বাড়িতে নিয়ে গিয়ে ব্যবসায়ীকে টাকা ফেরত দেন।

লাল মিয়া ভাড়ায় রিকশা চালান। পুলিশ তাকে একটি নতুন রিকশা উপহার দেয়ার অনুরোধ করলে তাতে রাজি হন রাজীব। আগামী রবিবার লাল মিয়ার হাতে তুলে দেয়া হবে একটি রিকশা ও একটি মোবাইল ফোন।

বগুড়া সদর থানার এসআই জহুরুল ইসলাম বলেন, ‘আজও সমাজে ভালো মানুষ আছেন। মহানুভবতার পরিচয় দেন, লাল মিয়া তাদেরই একজন।’

পরে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে রাজীব প্রসাদের হাতে তার হারানো প্রায় ২০ লাখ টাকা তুলে দেন। এসময় পুলিশ ও রিকশাচালককে ধন্যবাদ জানান রাজিব। সূত্র: ইউএনবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!