1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইডেনে টেস্ট দেখতে হাসিনাকে মোদির চিঠি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশের টেস্ট ম্যাচে অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে শেখ হাসিনাকে মোদি এ চিঠি দেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রনালয়ে এক সংবাদ বৈঠক ডাকা হয়। সেখানেই এ তথ্য জানান তিনি।

আগামী ২২ নভেম্বর শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক এই টেস্ট। উভয় দলই প্রথমবারের মতো খেলবে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ কাজ থাকায় সেদিন তিনি কলকাতায় আসতে পারবেন না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ নভেম্বর একদিনের সফরে ভারত ও বাংলাদেশের টেস্ট খেলা দেখতে কলকাতা যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে থেকে তিনি সন্ধ্যায় চলে আসবেন। তবে এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ইডেন গার্ডেনে বাংলাদেশের খেলা প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী রেওয়াজ অনুযায়ী ঐতিহাসিক ইডেন গার্ডেন টেস্টে ঘণ্টা বাজাবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!