1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভারতের বোলিং তোপে অলআউট বাংলাদেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে মুমিনুলের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। এগারোতম বাংলাদেশ অধিনায়ক হিসেবে আজ বৃহস্পতিবার ইন্দোরে সিরিজের প্রথম ম্যাচে তার নতুন অধ্যায়ের সূচনা হয়।

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। তবে ব্যাটিং মোটেও ভালো হয়নি। ভারতের পেস বলে ধসে গেছে টাইগাররা।

বাংলাদেশ ৫৮.৩ ওভারে ১৫০ রানে অলআউট হলেন টিম টাইগার্সরা। ৬ বল মোকাবেলা করে কোন রান না করেই ক্রিজে আছেন টেল এন্ডার তাইজুল ইসলাম ও তাকে সঙ্গ দিচ্ছে পেসার আবু জায়েদ (২)।

দিনের শুরুতেই ১২ রানের মাথায় হারায় দুই ওপেনারকে। ৫.৬ ওভারে উমেশ যাদবের বলে ক্যাচ দিয়ে ফিরেন ইমরুল কায়েস (৬)। এরপরই ইশান্ত শর্মা বলে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম(৬)। পরে মোহাম্মদ শামির শিকার বনে যান মোহাম্মদ মিঠুন (১৩) এর পরে ফিরেন মুশফিক এবং মেহেদি মিরাজ। এর মধ্যে শামি তার ওভারের শেষ দুই বলে তুলে নেন মুশফিক ও মিরাজকে। চা পানের পরের ওভারে এসে প্রথম বলেই লিটন দাসকে তুলে নেন ইশান্ত শর্মা। দলীয় হ্যাটট্রিক হয়ে যায় ভারতের। বাংলাদেশ ব্যাটিং ইনিংসের ২৩তম ওভারে উমেশ যাদবের বলে প্রথম জীবন পান মুশফিক। পরে তার ব্যাটে স্বপ্ন দেখলেও হতাশ করে বোল্ড হয়ে ফিরেন সামির বলে।

বৃহস্পতিবার ইন্দোরে টস জিতে আগে ব্যাটিং করার জন্য ব্যাট তুলে নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এ নিয়ে নতুন অধ্যায় শুরু করেন তিনি। ক্যারিয়ারে প্রথম এবং ১১তম অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেন এ টপঅর্ডার। সেই সঙ্গে এ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিশচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!