1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২ বছর নিষিদ্ধ হচ্ছেন রোনাল্ডো!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

এসি মিলানের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচ শেষ না হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাতেই যেন নিজের বিপদ ডেকে আনলেন তিনি। ফুটবলে দুই বছর নিষিদ্ধ হতে পারেন সিআর সেভেন।

গেল রোববার সিরিআর গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এসি মিলানকে আথিতেয়তা দেয় জুভেন্টাস। সেই ম্যাচে ৫০ মিনিট পেরিয়ে গেলেও গোল পাননি জুভরা। একের পর এক সুযোগ নষ্ট করেন রোনাল্ডো। শেষমেশ তাকে তুলে নিয়ে পাওলো দিবালাকে মাঠে নামান কোচ মাওরিসিও সাররি।

তবে সে মেনে নিতে পারেননি রোনাল্ডো। রাগে ও ক্ষোভে স্টেডিয়াম ছেড়েই চলে যান তিনি। এর পর নিজ দেশ পর্তুগালে উড়ে আসেন হালের ফুটবল সুপারস্টার।

যদিও সেই দিবালার একমাত্র গোলেই জয় পায় জুভেন্টাস। ম্যাচশেষে রোনাল্ডোর পিঠেই হাত রাখেন কোচ সাররি। তিনি বলেন, আমার সঙ্গে তার কোনো সমস্যা নেই। সে দারুণ ফুটবলার। তবে আমি এখন তাকে সেভাবে পাচ্ছি না।

দিবালাকে মাঠে নামানো নিয়ে সাররি বলেন, নতুন একজন খেলোয়াড়কে মাঠে নামালে যেটা হয়, সে পুরো শক্তি দিয়ে লড়তে পারে। আর বদলি করাটা খেলার একটি অংশ। রোনাল্ডো একটু রেগে গেছে বৈকি!

ইতালিয়ান লিগের নিয়মনীতির মাঝে পড়লে রোনাল্ডোর কপাল পুড়বে নিশ্চয়ই। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা অ্যান্তোনিও ক্যাসানো তার শাস্তির কথা আলোচনায় এনেছেন। নিয়ম মোতাবেক দুই বছর নিষিদ্ধ হতে পারেন তিনি।

এ নিয়ে জোর গুঞ্জন চলছে। নিশ্চিতভাবে এটা রোনাল্ডো ভক্তদের জন্য দুঃসংবাদ। কারণ এখন তার বয়স চলছে ৩৪ বছর। এ বয়সে অনেকে বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন। সেখানে মানসিক জোরে খেলে যাচ্ছেন তিনি।

তবে ইদানীং রোনাল্ডোর শারীরিক অবস্থা ভালো নেই। ফিটনেস সমস্যায় ভুগছেন তিনি। এ অবস্থায় দুই বছরের নিষেধাজ্ঞা পেলে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে- এটি নিঃসন্দেহে বলা যায়!

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!