1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুড়িগ্রামে প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বিজিবি’র উদ্ধারকৃত প্রায় ১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ১শ ৩০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ২২ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।অনুষ্ঠানে কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ, এএফডব্লিউসি, পিএসপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল আবু জাহিদ সিদ্দিকী, পিএসসি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা ও কাষ্টম্স কর্মকর্তাসহ সাংবাদিকগণ। এছাড়াও মাদক সর্ম্পকে সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ২২ বিজিবি ব্যাটালিয়ন কতৃক বিভিন্ন সময় আটককৃত ফেন্সিডিল, মদ, ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ধ্বংস করা হয়। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনে থাকা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় ১০ হাজার ৬শ ১৩ বোতল ফেন্সিডিল, ৭ হাজার ৬শ ৫৮ বোতল মদ, ৭শ ২ কেজি গাঁজা, ১শ ৮৬ পিচ ইয়াবা টেবলেট, ১ হাজার ১৭ বোতল সিরাপ, ২২ ক্যান বিয়ার ও ৯০ প্যাকেট খৈনি আটক করা হয়। আটককৃত এসব মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ১শ ৩০ টাকা। যা বুলডোজার দিয়ে গুড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!