1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালন করেন সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মতিউর রহমান মতি, গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, ‘নূর হোসেনের হত্যাকাণ্ডে গণতন্ত্রের সংগ্রাম হত্যা করার ঘটনা দেশ ও জাতি জানে। নূর হোসেনের প্রতিও বিরূপ মন্তব্য কেউ কেউ আজকে করেন। আমাদের নেত্রীর বদৌলতে যারা রাজনীতিতে অক্সিজেন পেয়েছেন, তারা নেত্রীকেও কটাক্ষ করেন। কথা মুখ থেকে ফসকে গেলে মুখে আর ফিরে আসে না। যত সরি বলা হোক, যতই অ্যাপোলাইজ করা হোক, এ ধরনের দায়িত্বহীন মন্তব্য, কটাক্ষ আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে দেয়।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতি কোনো কটাক্ষ করলে শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশে শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেত্রী। বাংলাদেশের বহু মানুষের অনুভূতিকে কটাক্ষ করা হয়। তাকে আপনারা কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখনও বলা হয় মুজিব গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে। এই রকম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিএনপি আজকে দিয়ে যাচ্ছে। আরও অনেকেরই অতীতের অনেক ঘটনা আছে। পচাত্তরের পনেরই আগস্টের খুনের দায় বিএনপি কোনোভাবে এড়াতে পারে না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!