1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সীমান্তে কয়েক হাজার সেনা মোতায়েন করল পাকিস্তান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ২৬ বার পড়া হয়েছে

আগস্ট মাসের ৫ তারিখ কাশ্মীর থেকে ৩৭০ ধারা লোপ করে ভারতের মোদী সরকার। এর প্রায় দু মাস পরে লাইন অফ কন্ট্রোলে সেনার সংখ্যা বাড়ালো পাকিস্তান। পাশাপাশি সীমান্তের কাছাকাছি কামানও বসাচ্ছে পাকিস্তান।

পাক সেনার এই কাজের গতিবিধি লক্ষ্য করে, ভারতীয় সেনার তরফে সরকারকে একটি বিস্তৃত রিপোর্ট জানানো হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় সেনার এই রিপোর্ট পাওয়ার পরে আন্তর্জাতিক স্তরে পাক সেনার এই কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে ভারত সরকারের তরফে।

ভারতের দাবি, উপত্যকা থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়ার পর থেকেই কাশ্মীরের বারবার আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে পাকিস্তানের তরফে। এমনকি এলওসি থেকে ভারতের সাধারণ নাগরিকদের ওপরেও বারবার গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। সেনার রিপোর্ট জানাচ্ছে, এলওসি সীমান্ত থেকে কিছু মিটার দূরের লঞ্চ প্যাডগুলি এই মুহূর্তে জঙ্গিপূর্ণ হয়ে রয়েছে এবং সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে।

জানা যাচ্ছে, পাকিস্তানের তরফে প্রায় ২০০০ পাক সেনা সীমান্তে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, এলওসিতে আগেই পাকিস্তানের সেনা সংখ্যা ছিল ৯০,০০০। অন্যদিকে ভারতের তরফে সীমান্তে সেনা রয়েছে ১ লক্ষ ১৩ হাজার।

পাকিস্তানি সেনার তরফে দাবি করা হয়েছে, ৯ লক্ষ সেনা নিয়ে কাশ্মীরকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে ভারত সরকার। ভারতের তরফে পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়ে জানানো হয়েছে, এই মুহূর্তে উপত্যকায় ২ লক্ষ ৩১ হাজাররের বেশি সেনা নেই। সূত্র- কলকাতা২৪x৭।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!