
সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কর্তনের মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উপজেলা যুবলীগ।
১১ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার সরকার বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটরে সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম লালু, যুবলীগ নেতা মাজেদুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক ও যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ, মুশফিকুর রহমান রাজিব প্রমূখ। শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা সকলে মিলে প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটনে।