1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শুদ্ধি অভিযানের সময় কারও জন্য তদবির করা যাবে না: ইনু

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশকে এগিয়ে নিতে শুদ্ধি অভিযান একটি অবশ্য কর্তব্য। জঙ্গি দমনের সময় বলেছিলাম কারও জন্য তদবির করা যাবে না। এখনও ঠিক একই পরিস্থিতি। তবে জঙ্গি দমনের চেয়ে দুর্নীতি দমনের যুদ্ধ আরও কঠিন। এটি ঘর থেকে শুরু করতে হয়। প্রধানমন্ত্রীও ঠিক তাই করেছেন।

আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু মুক্তমঞ্চ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আসাদুজ্জামান দুর্জয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, জাসদের সহ-সভাপতি মীর হোসেন আক্তার প্রমুখ।

ইনু বলেন, প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযানকে আমরা প্রথমেই সাধুবাদ জানিয়েছে। সুশাসন গণতন্ত্রকে মজবুত করে অপরাধীদের রাজনীতির বাইরে রাখে। এ শুদ্ধি অভিযানের মাধ্যমে সেই মহৎ কার্য সম্পাদন হবে।

বিএনপি ও গণফোরামের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি নিয়ে যারা একসময় অনেক সমালোচনা করতেন তারা এখন নিরব। তাদের মধ্যে ড. কামাল অন্যতম। আবার বিএনপি শুদ্ধি অভিযানের বিরুদ্ধে অবস্থান করছে এবং এ নিয়েও সমালোচনা করছে। যারা এভাবে নিরব রয়েছে ও সমালোচনা করছে তারা শুদ্ধি অভিযানের বিরুদ্ধে অবস্থানকারী। তারা চায় না বাংলাদেশে দুর্নীতিমুক্ত হোক। তারা চায় এ সরকারের পতন হোক এবং পতনের পর সেই ঘোলা জলে তারা রাজাকার সমর্থিত একটি সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপির হচ্ছে বাংলাদেশের রাজনীতির বিষবৃক্ষ। জঘন্য খুনি ও রাজাকার ঠিকানা বিএনপিতে। এমনকি দুর্নীতিবাজদের ঠিকাদারও তারা। এসব দুর্নীতিবাজদের রাজনৈতিকভাবে হালাল করে নেয় বিএনপি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!