1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুর্নীতিবাজদের ঠিকানা হবে খালেদার পাশের জেলখানা: ইনু

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

শেখ হাসিনার নেতৃত্বে সরকার বিগত ১০ বছরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে সফল হয়েছে। এখন দুর্নীতির বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে সরকার। সব দুর্নীতিবাজদের ঠিকানা হবে খালেদা জিয়ার পাশের জেলখানায় বলেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য সাবেক তিনি এ কথা বলেন।

সম্মেলনে প্রস্তুতি কমিটির সভাপতি সৈয়দ ওহিদুল হক ফনির সভাপতিত্বে জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন- রবিউল আলম, আফরোজা হক রিনা, জাহিদ আলম, আব্দুর রহমান চুন্নু, শফিউদ্দিন মোল্লা আব্দুল আলিম স্বপন, সমীর চক্রবর্তী। সম্মেলনে মাগুরার পাশাপাশি ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ীসহ আসপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ এখন একটি নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। জাসদের সুশাসনের সংগ্রাম শেখ হাসিনার শুদ্ধি অভিযানের পরিপূরক। কোনো অপরাধী বা দুর্নীতিবাজদের ঠিকানা যেন কোনো রাজতৈনিক দলে না হয়। সব লুটেরা দুর্নীতিবাজদের ঠিকানা খালেদা জিয়ার পাশের জেল খানায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখন শুদ্ধি অভিযান চলছে তখন বিএনপি-জামায়াত দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, দেশে যখন জঙ্গি দমন করা হচ্ছিল তখনও বিএনপি-জামায়াত সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল। চরম দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়া তারেক রহমানকে মাথার তাজ বানিয়ে দুর্নীতির পক্ষে কথা বলা সাজে না। দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়া-তারেক রহমানকে বর্জন করে তারপর দুর্নীতি নিয়ে কথা বলুন উল্লেখ করে তিনি আরো বলেন, জাসদ জঙ্গি সন্ত্রাস দমনের যুদ্ধে সামনে ছিল। দুর্নীতিবাজদের উচ্ছেদের যুদ্ধে সামনে দাঁড়িয়ে সুশাসন প্রতিষ্ঠান জন্য শেখ হাসিনার সরকারকে সর্বতভাবে সমর্থন জানাচ্ছে জাসদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!