
আন্তর্জাতিক ডেস্ক
ভারতে এ বার গান্ধী পরিবারের নিরাপত্তা বাতিল হতে চলেছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এবার থেকে আর স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটেগরির নিরাপত্তা পাবেন না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
তার বদলে শুধুমাত্র জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তাই বহাল থাকবে তাদের জন্য।
শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। খবর আনন্দবাজার।
তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত সোনিয়া-রাহুল এবং কংগ্রেসকে কিছু জানানো হয়নি বলে গান্ধী পরিবার সূত্রের খবর।