1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কেউ তো এক পদে সারাজীবন থাকবে না: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিতর্কিত ছাড়া দল থেকে কেউ বাদ যাবে না, দায়িত্বের পরিবর্তন হবে। এখান থেকে ওখানে যাবে। কেউ তো এক পদে সারাজীবন থাকবে না।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আ.লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, রাজশাহী জেলা আ.লীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন প্রমুখ।

এ সময় জাতীয় সম্মেলনকে সামনে রেখে সকল তিক্ততার অবসান ঘটবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনের যে তারিখ ঘোষণা করা হবে, যে অনুযায়ী সম্মেলন করতে হবে। কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে সে প্রতিযোগিতা হবে সুস্থ। অসুস্থ প্রতিযোগিতা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমি নেত্রীর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই।

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে আ.লীগ সম্পাদক বলেন, ‘আমাদের পার্টিতে যারা আসছেন তারা সবাই অনুপ্রবেশকারী নয়। কারও বিরুদ্ধে যদি সাম্প্রদায়িকতার সংশ্লিষ্টতা না থাকে, কোনো প্রকার মামলা-মোকদ্দমা, কোনো প্রকার অপরাধের সংশ্লিষ্টতা না থাকে তারা অনুপ্রবেশকারী নয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যাদের সাম্প্রদায়িক অশুভ শক্তির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাদের আওয়ামী লীগে জায়গা দেওয়া হবে না।’ বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা পদত্যাগ করছেন-এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা বিএনপি নেতিবাচক রাজনীতির অনিবার্য পরিণতি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!