
বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম–৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল আর নেই। ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শোক জানিয়েছেন আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।