1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৯

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বাণিজ্যিক ট্রলারের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে তিন জেলের মৃত্যু হয়েছে এবং ৯ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

গতকাল বুধবার রাত ৯টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া ১২ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘অপরাজেয়’ তৎপরতা চালাচ্ছে।

জীবিত উদ্ধার জেলেরা হলেন- মাঝিমাল্লা নুরুল ইসলাম (৪০), মহিব উল্লাহ (৪০), হুমায়ুন কবির (২৫), মোহাম্মদ শাহাজান (৫০), মোহাম্মদ আক্তার (২২), মোহাম্মদ মিজান (২২), আবুল বাশার (২০), আবুল খায়ের (২২), মোহাম্মদ ওসমান (২৫), মোহাম্মদ শাকিল (২২), মোহাম্মদ রায়হান (২০), মোহাম্মদ সোলেমান (৪০)।

রাশেদুল আলম খান জানান, সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এফবি মিনসন্ধানী নামের একটি মাছ ধরার ট্রলার গত বুধবার ভোরে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে ২৪ জন জেলে ছিল। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে। তিনি আরও জানান, নৌবাহিনীর জাহাজ ‘অপরাজেয়’ও দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘অপরাজেয়’ নিরবিচ্ছিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!