1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কৃষি ও কৃষককে অবহেলা করে উন্নয়ন নয়: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

সরকার বাংলাদেশকে একটি উন্নত ও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে কৃষি ও কৃষকদের পেছনে ফেলে রাখবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ কৃষক লীগের ১০ম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা উন্নত হবো, তবে আমরা আমাদের কৃষক ও কৃষিকে বাদ না দিয়ে আমরা শিল্পোন্নত হয়ে উঠবো।’

শেখ হাসিনা বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার রক্ষা করা। কারণ, খাদ্য ও পুষ্টি কৃষি সরবরাহ করে কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, তার সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সর্বভারতী কিষাণ সভার সাধারণ সম্পাদক অতুল কুমার অঞ্জন, কৃষক লীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লা এবং সম্পাদক খন্দকার শামসুল হক রেজা।

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কৃষক লীগের সাধারণ সম্পাদক সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন এবং অফিস সেক্রেটারি নাজমুল ইসলাম পাটোয়ারী শোক প্রস্তাব পাঠ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও কৃষকদের উন্নয়নে ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ কৃষক লীগের সর্বশেষ কাউন্সিল ২০১২ সালে ১৯ জুলাই অনুষ্ঠিত হয়, যেখানে মোতাহের হোসেন মোল্লা এবং খন্দকার শামসুল হক রেজা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সূত্র: ইউএনবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!