1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

জনপ্রতিনিধিদের জনতার কাঁতারে দাঁড়িয়ে দেশের চলমান উন্নয়ন আরো তরান্বিত করতে হবে–জেলা প্রশাসক গাইবান্ধা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেছেন, স্ব-স্ব ক্ষেত্রে মেধার সহিত পড়ালেখা শেষ করে নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেইসাথে জনপ্রতিনিধিদের প্রকৃতঅর্থে জনতার কাঁতারে দাঁড়িয়ে দেশের চলমান উন্নয়ন আরো তরান্বিত করতে হবে। দেশকে স্বয়ংসম্পূর্ণসহ সমৃদ্ধশালী করে দেশপ্রেমের স্বাক্ষর রাখতে হবে। তবেই দেশের সামগ্রিক উন্নয়নের স্রোত আরো গতিশীল-বিকশিত হবে। পলাশবাড়ী উপজেলা ও পৌর এলাকার শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন কালে জেলা প্রশাসক প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
মঙ্গলবার প্রায় দিনভর তিনি উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, মেরীরহাট উচ্চ বিদ্যালয়, মেরীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। হোসেনপুর ইউপি কার্যালয় চত্ত্বরে শুভাগমন করলে ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু’র নেতৃত্বে ইউপি সচিব রাশেদ মিয়া, ইউপি সদস্য পল্লব মিয়া, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোসলেম উদ্দিন, শাপলা বেগমসহ অপরাপর সদস্যবৃন্দ জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এরআগে মেরীরহাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে নবম শ্রেণীর গণিত বিষয়ে শিক্ষার্থীদের প্রায় ঘন্টাব্যাপী হাতে কলমে প্রক্সি পাঠদান করেন। পরে বিদ্যালয়ের স্থাপনা উন্নয়নের প্রতিশ্রুতি ও পড়ালেখার অগ্রগতি নিয়ে সম্মিলিত আলোচনায় মিলিত হন। এসময় মেরীরহাট দ্বি-মুখী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু, মেরীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, গোলাম রব্বানী, আমেনা আক্তার জাহান, শাহনাজ পারভীন, মতিয়ার রহমান এবং সংশ্লিষ্টরা ছাড়াও মেরীরহাট সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও হোসেনপুর ইউনিয়ন তহশিদার হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এদিকে এরআগে ও পরে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং থানা কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!