1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নতুন আইনে ট্র্যাফিক শৃঙ্খলা ফিরে আসবে: ডিএমপি কমিশনার

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে নতুন আইন বাস্তবায়ন শুরু হলে ট্র্যাফিক শৃঙ্খলা ফিরে আসবে।

আজ সোমবার সকাল ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘সড়ক পরিবহন আইন প্রয়োগ’ সংক্রান্তে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

এমময় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) কৃষ্ণপদ রায়, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মনিরুল ইসলাম প্রমুখ।

ডিএমপি কমিশনার বলেন, কেউ অবৈধভাবে সুবিধা নিতে চাইলে, মামলার ভয় দেখিয়ে টাকা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক ট্রাফিকের গায়ে ক্যামেরা লাগানো থাকবে। মামলা দেওয়ার সময় ছবি না তোলা থাকলে সেই ট্রাফিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কার্যকরের আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করেছে ডিএমপি। সচেতন করা হচ্ছে। প্রচারণা করা হচ্ছে। লিফলেট বিতরণ করা হচ্ছে। ট্র্যাফিক পুলিশকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী সপ্তাহে তা কার্যকর করা হবে। সংশ্লিষ্টদের আইনের বই সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। ধারণা পেলেই আমরা আইন বাস্তবায়ন শুরু করবো। সাজার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সাজার ভয়ে আইন মানবে মানুষ। চালকদের পয়েন্ট সিস্টেম রাখা হয়েছে। যাত্রীদের বীমার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তার মামলা সার্ভারে জমা হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে শক্ত থাকবে পুলিশ। ট্র্যাফিক আইন কেউ অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, প্রথমবার কেউ অমান্য করলে অল্প পরিমাণ জরিমানা করা হবে। পরের বার তাকে আর ছাড় দেওয়া হবে না। মামলা করার সাথে সাথে তাকে লিফলেট দেয়া হবে। কেউ অবৈধভাবে সুবিধা নিতে চাইলে কিংবা মামলার ভয় দেখিয়ে কেউ টাকা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, যেসব সড়কে ফুটওভার ব্রিজ নেই সেখানে পথচারীদের সড়ক পারাপারে সহযোগিতা করবে ট্রাফিক পুলিশ। আর যেসব সড়কের ফুটওভার ব্রিজ আছে সেখানে ব্রিজ ব্যবহার না করা হলে পথচারীদের শাস্তি দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!