1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

দলীয় দৃষ্টিভঙ্গি থেকে হাইকোর্টের ৯ বিচারপতি নিয়োগ: ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেছেন, বিচার বিভাগের যে নিরপেক্ষতা ও স্বাধীনতা এখন নেই। সম্প্রতি হাইকোর্ট বিভাগে ৯ জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মনে করি যে, দলীয় দৃষ্টিকোণ থেকে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

দলীয় দৃষ্টিকোণ থেকে বিচারপতি নিয়োগ দিলে সুষ্ঠু বিচার হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমরা মনে করি না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় নিয়োগগুলো আরও বেশি করে রাজনৈতিক সংকট তৈরি করবে বলে আমরা মনে করি।’

এ সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে নিহত ঘটনার পর সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালানোর ঘটনার নিন্দা জানান বিএনপি মহাসচিব।

মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ও রবিতে সরকারি প্রশাসক নিয়োগের বিষয়ে সমালোচনা করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, গ্রামীণ ফোন ও রবিতে সরকারি প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলছে। আমরা মনে করি, এই ধরনের প্রক্রিয়া বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে এবং একটা প্রকৃত পক্ষে সরকার যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, সেই জড়িয়ে পড়ার আরেকটা ক্ষেত্র তৈরি হবে।

গ্রামীণ ফোন ও রবির মতো এসব প্রতিষ্ঠানগুলো এতে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান ফখরুল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!