1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

এবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটবে না: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জেএসসি-জেডিসি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আর ঘটবেও না। পরীক্ষার প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই। এ সময় তিনি গুজব ছড়ানোকারীদের হুঁশিয়ারিও করেন এবং বলেন, যারা গুজব ছড়াবে তাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হবে।

আজ শনিবার সকাল পৌনে ১০টায় কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা পি এম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান ও পি এম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র পরিচালক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

তিনি বলেন, বিগত সময়ে আমরা দেখেছি একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা করেছে। এমনকি প্রশ্ন ফাঁসের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এবার এ ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক রয়েছে।

মন্ত্রী আরও বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা কেন্দ্র পরিদর্শন করলাম। কেননা পরীক্ষার সময় পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের অসুবিধা হয়। এ কেন্দ্রে পর্যাপ্ত আলো বাতাস রয়েছে। এবং সব নিয়ম কানুন মানা হয়েছে।

ড. দীপু মনি এসময় অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের পরীক্ষা কেন্দ্রে ভালো আপনাদের প্রস্তুতি নিয়ে পাঠাবেন। আপনারা যদি সন্তানের ভালো ফলাফলের জন্য অনৈতিক পদ্ধতি অবলম্বন করেন তবে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!