
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে।
১ অক্টোবর শুক্রবার সকালে জাতীয় যুব দিবস-২০১৯ উদ্যাপন উপলে একটি র্যালী উপজেলা পরিষদ চত্তর হতে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় সাবেক সাংসদ আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার র্যালীটিতে অংশ নেন। র্যালীটি উপজেলা চত্তরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে ও “দক্ষ যুবক গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য-কে সামনে রেখে যুব ও যুবমহিলাদের গুরুত্বপূর্ণ নিক-নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আঃ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, প্রেসকাব সভাপতি রবিউল হোসেন পাতা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, ফজলুল করিম, আলমগীর মন্ডল ও আমিনুল ইসলাম প্রমূখ। শেষে প্রশিক্ষণ নেয়া ১০ জন যুবকের মাঝে প্রত্যেকে ঋণ বাবদ ৩০ হাজার টাকার একটি করে চেক বিতরণ করা হয়। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা সহকারী যুব কর্মকর্তা হামিদুল ইসলাম #