1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

দেড় হাজার অনুপ্রবেশকারী কোনো পদ পাবে না: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

দলে অনুপ্রবেশকারীদের একটি তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে করেছেন। এরা যেন আওয়ামী লীগের কোনো পদ-পদবীতে আসতে না পারেন সেদিকে নজর রাখা হচ্ছে। তিনি বলেন, এই তালিকায় দেড় হাজারের মতো অনুপ্রবেশকারীর নাম রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে নির্মাণাধীন ফ্লাইওভার কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহারসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন সড়ক নিরাপত্তা আইন নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য, এটি আমাদের চ্যালেঞ্জ। সড়ক নিরাপত্তা আইনটিও সেজন্য। বিশ্বব্যাংক আমাদেরকে একটি প্রকল্প দিচ্ছে। আমরা এজন্য আটঘাট বেধে নেমেছি। শৃঙ্খলা আমাদের বড় সঙ্কট, উন্নয়ন যথেষ্ট হয়েছে। শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোন দাম নেই।’ প্রসঙ্গত, বহুল আলোচিত সড়ক পরিবহন আইন শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। এটি অনুযায়ী, সড়কে যেকোনো আইন লঙ্ঘন করলেই এখন মোটা অঙ্কের জরিমানা, কারাদণ্ড এমনকি উভয় দণ্ড হবে। জরিমানা হতে পারে পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। আর কারাদণ্ড এক মাস থেকে পাঁচ বছর। গত ২৩ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারও মৃত্যু বা মারাত্মক আহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন বিল-২০১৮’ পাস হয়।

অনুপ্রবেশকারী ও বিতর্কিতরা আওয়ামী লীগে ঠাঁই পাবে না উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫শ জনের অনুপ্রবেশকারীর তালিকা তৈরি করেছেন। আমরা সেই তালিকা বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে হস্তান্তর করেছি। সারাদেশে নতুন করে যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসছে।’

অনুপ্রবেশকারী তথা বিতর্কিত, অপকর্মকারী লোকজন আওয়ামী লীগের কোন পর্যায়ে নেতৃত্ব গ্রহণ করতে পারবে না বলেও জানান দেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়, তাদের আমরা স্বাগত জানাই। সূত্র: ইউএনবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!