1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

বাগদাদির মৃত্যু নিশ্চিত করেছে আইএস, নতুন নেতা আল-কুরাইশি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

জঙ্গিগোষ্ঠী আইএস তাদের প্রধান নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে। একই সঙ্গে বাগদাদির উত্তরসূরি হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করেন দলটির মুখপাত্র আবু হামজা আল কুরেইশি।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাদের বার্তা সংস্থা আমাক এক অডিও টেপে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে একটি শোক বার্তাও দিয়েছে।

গত রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় মার্কিন হামলায় বাগদাদির মৃত্যু ঘোষণা দেওয়ার কয়েক দিন এ ঘোষণা এলো। বৃহস্পতিবারের আইএস বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে প্রতিশোধ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।ধর্মত্যাগীদের বিরুদ্ধে প্রতিশোধের জন্য হুঁশিয়ার করে দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাগদাদির নেতৃত্বে যা হয়েছে তার তুলনায় আরো ভয়ঙ্কর দিন আসতে চলেছে। বাগদাদির মৃত্যুতে ইসলামিক স্টেটের এক প্রধান মুছে গেছে ঠিকই, কিন্তু সংগঠন এখনো মরে যায়নি।’এর আগে গত রবিবার ভোর রাতে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে অভিযান চালিয়ে বিশ্বের মোট ওয়ান্টেড জঙ্গি আবু বকর আল-বাগদাদিকে হত্যা করে মার্কিন এলিট ফোর্সের সদস্যরা। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে আইএসের প্রধান বাগদাদিকে মার্কিন অভিযানে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন ট্রাম্প।তিনি বলেন, সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ‘কুকুরের মতো, কাপুরুষের মতো’ মারা গেছেন বাগদাদি। ট্রাম্প বলেন, সুরঙ্গের ভেতরে বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে তিন সন্তানসহ মারা গেছেন আল-বাগদাদি। এ সময় কান্নাকাটি, চিৎকার ও চেঁচামেচি করছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!