1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

সাদুল্যাপুরে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যু পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু || আহত-১

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্যাপুরে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আইজল মিয়া (৪০) উজ্জল মিয়া (১৮) নামে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এসময় হারুন (৩৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদারপুর গ্রামের কাতলামারি বিল এলাকায় বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে। নিহত আইজল ও উজ্জল সম্পর্কে চাচা-ভাতিজা। আইজল মিয়া দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের মৃত্যু ছফুর উদ্দিনের ছেলে ও উজ্জল মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। আইজল পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির পাশ্ববর্তী কাতলার বিলে মাছ ধরতে যায় আইজল, উজ্জল মিয়াসহ স্থানীয় কয়েকজন। তারা বিলে নামতে পাশের একটি ধানের জমি দিয়ে হাটছিলেন। এসময় ধানের জমিতে দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায় আইজল, উজ্জল ও হারুন মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যায় আইজল ও উজ্জল মিয়া। আহত অবস্থায় উদ্ধার করা হারুনকে।নিহতদের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ইদুর মারতে বাড়ি থেকে ধানের জমিতে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যায় পূর্ব দামোদরপুর গ্রামের মৃত্যু নয়া মিয়ার ছেলে ফুল মিয়া। কিন্তু সেই বিদ্যুতের লাইন জিআই তারের সঙ্গে মাটিতে ফেলে রাখেন তিনি। খুঁটির পরিবর্তে মাটিতে বিদ্যুতের তার ফেলে রাখায় হতাহতের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় ফুল মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হারুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। জমিতে বিদ্যুতের লাইন নেয়া ও মাটিতে তার ফেলে রাখায় হতাহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!