1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওড়াঁও আদিবাসীদের কারাম উৎসব পালন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওড়াঁও আদিবাসীদের কারাম উৎসব পালন

ওড়াঁও সম্প্রদায় সমতলের আদিবাসীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী এ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে কারাম পূজা। বংশপরম্পরায় যুগ-যুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভূমির ওড়াঁও সম্প্রদায় এই কারাম উৎসব পালন করলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রথম বারের মতো এই উৎসব পালন করে। কারাম উৎসব উদযাপন কমিটি ও অবলম্বন এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পশ্চিম দইহারা গ্রামের শিহিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসব পালিত হয়।
এ উপলক্ষে পাশ্ববর্তী নওগাঁ, নাটোর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আগত ওড়াঁও জনগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে তাদের নিজেদের ভাষা সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে।

কারাম উৎসব উদযাপন কমিটির আহবায়ক সুরেন তিগ্যার এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসলাম, আদিবাসী শিক্ষক সুশীল টপ্য, গোবিন্দগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম, শাখাহার ইউনিয়নের মেম্বার গোলাম আহমেদ গোলাপ, গুল রায়হান রেবা, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর তোফাজ্জল হোসেন, প্রজেক্ট অফিসার দিপ্তী মুরমু, আদিবাসী আবিনা টপ্য, সরলা মিনজি, লিটন তিগ্যা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্নঃ আহবায়ক রাজু সরকার ও শাকিব খান লেবু।

কারাম একটি গাছের নাম। ওড়াঁও জাতিগোষ্ঠীর মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ। মঙ্গলেরও প্রতীক। প্রতি বছর বংশপরম্পরায় পালন করা হয় এই পূজা। এ উৎসবকে ঘিরে মুখরিত হয় গোবিন্দগঞ্জ উপজেলার ওড়াঁও সম্প্রদায়ের বসবাসরত এলাকাগুলো। পূজার সময় আদিবাসীদের দুই সহোদর ধর্মা ও কর্মার জীবনী তুলে ধরেন তাদের ধর্মগুরু। আদিবাসী বিশ্বাস করে ধর্ম পালন করায় ধর্মা রক্ষা পান সব বিপদের হাত থেকে। আর কর্মা ধর্ম পালন না করায় তার ক্ষতি হয়। উৎসবে ওড়াঁও স¤প্রদায়ের লোকজন উপবাস করে কারাম গাছের ডাল কেটে আনেন। কারাম ডাল কেটে অস্থায়ী মন্ডপে পুঁতে রেখে পূজা-অর্চনা আর নাচ-গান ও কিচ্ছা বলার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। এ সময় পুরো এলাকা ওড়াঁও সহ সব সম্প্রদায় হয়ে ওঠে মিলনমেলা।

পূজা শেষে কারাম ডাল উঠিয়ে গ্রামের তরুন-তরুণীরাসহ সব বয়সের নারী-পুরুষ নেচে- গেয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে পুকুরের জলে বিসর্জন দেন। আদিবাসীরা এ কারাম উৎসবের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন। এ উৎসবে বিভিন্ন জেলার সাংস্কৃতিক দল তাদের নাচ-গান পরিবেশন করেন। কারাম উৎসব উদ্্যাপন কমিটির সুরেন তিগ্যা বলেন, প্রতি বছরই কারাম উৎসব বিভিন্ন এলাকায় হয়ে থাকলেও গাইবান্ধা আমরা প্রথম বারের মত এই উৎসবের আয়োজন করেছি। সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে আশাকরি প্রতি বছর আমরা এই আয়োজন করবো। তিনি আরো বলেন এ উৎসবে দুই সহোদর ধর্মা ও কর্মার জীবনী তুলে ধরা হয়। এতে করে আমাদের সংসারে অভাব-অনটন দূর হয়ে যায়। বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা হয়। এই বিশ্বাস থেকে বংশপরম্পরায় ওড়াঁও সম্প্রদায়ের মানুষ এই কারাম ডাল পূজা করে আসছে।

অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী বলেন বলেন, এ উৎসবের মূল উদ্দেশ্য আদিবাসীদের নিজেদের ভাষা, সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরা। আদিবাসীদের ভাষা সংস্কৃতি এ দেশের সম্পদ ও সাংস্কৃতি বৈচিত্র্যের পরিচায়ক। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা রক্ষার্থে সরকারি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!