1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

তৃষা হত্যার সাজাভোগকারি আসামি মডার্ণ কর্তৃক পুনরায় স্কুল ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার চাঞ্চল্যকর তৃষা হত্যার সাজাভোগকারি আসামি মেহেদী হাসান মডার্ণ কারাগার থেকে বের হয়ে পুনরায় এক স্কুল ছাত্রী ধর্ষণ করার প্রতিবাদে ৩০ অক্টোবর বুধবার দুপুরে গাইবান্ধা শহর সংলগ্ন পুরাতন বাদিয়াখালী বাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নেতাজী সুভাষ চন্দ্র বসু স্মৃতি পাঠাগার বাদিয়াখালী অঞ্চল এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নিলুফার ইয়াসমিন শিল্পী, শিক্ষক কল্যাণ পাল, বন্ধন কুমার, উম্মে নিলুফার তিন্নি, খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, শামীম আহমেদ, রফিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। সেইসাথে সামাজিক অবক্ষয় রোধে পাঠাগার আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। বক্তারা অবিলম্বে তৃষা হত্যার সাজা ভোগকারি আসামী মডার্ণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া বক্তারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাসহ সকল হত্যা, খুন, ধর্ষণের বিচার নিশ্চিত করারও দাবি জানান।

উল্লেখ্য, মেহেদী হাসান মডার্ণ সম্প্রতি কারাগার থেকে বের হয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ মডার্ণকে আটক করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!