1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

ঢাবির মুহসীন হলে থেকে অস্ত্র উদ্ধার

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মোহাম্মদ মুহসিন হলের ডাইনিংয়ের ছাদ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে হল প্রশাসন।

আজ বুধবার সকালে হলের ডাইনিংয়ের ছাদ থেকে উদ্ধার করা হয়।

হল প্রশাসন সূত্রে জানা যায়, সকালে পরিচ্ছন্ন কর্মীরা হলের ডাইনিংয়ের ছাদ ঝাড়ু দিতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে হল প্রশাসনকে অবগত করেন। তাৎক্ষণিকভাবে হলের কর্মচারীরা প্যাকেটটি হলের অফিসে নিয়ে আসেন। প্যাকেটটি খোলার পর ১০টি রামদা, ২টি বড় ছুরি ও ২টি লোহার পাইপ পাওয়া যায়।

অস্ত্র উদ্ধারের পর হল প্রশাসন তাৎক্ষণিকভাবে হলে অভিযান চালিয়ে কয়েকটি রুমে বহিরাগত শনাক্ত করে এবং অভিযুক্ত ৩৫২, ৪০১, ৪১৭ ও ৪৩৭ নম্বর রুম সিলগালা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হলে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের কর্মচারীরা একটি কাপড়ে মোড়ানো প্যাকেট দেখতে পেলে হলে খবর দেয়। পরে কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে এসব উদ্ধার করা হয়। আমরা উদ্ধারকৃত অস্ত্র প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেছি। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘প্রক্টরিয়াল টিমের মাধ্যমে উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেউ দোষী সাব্যস্ত হলে আমরা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, গত ৮ অক্টোবর সন্ধ্যায় এই হলের ১২১ নম্বর রুম থেকে শর্টগান, ধারালো দেশি অস্ত্র ও মাদকসহ ছাত্রলীগের চার নেতাকে আটক করে হল প্রশাসন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!