1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

কোন বিতর্কিত লোকের দলে ঠাঁই হবে না: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

কোন বিতর্কিত লোককে দলে ঠাঁই দেয়া যাবে না। এ ব্যাপারে দলের নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শ্রমিকলীগের সম্মেলন বিষয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

কাদের বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে তাদের দিয়ে শ্রমিকলীগ গঠন করতে হবে। সুবিধাবাদী এবং অনুপ্রবেশকারীরা যাতে শ্রমিকলীগের কমিটিতে আসতে না পারে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।

তিনি আরো বলেন, নিজের পকেট ও দল ভারি করতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীকে দলে টানবেন না। বিতর্কিত লোক যাতে দলে ঠাঁই না পায়। নতুন-পুরাতনের সমম্বয়ে শ্রমিকলীগের কমিটি করা হবে।

শ্রমিকলীগের কমিটি স্বচ্ছ ও সুশৃংখল হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সারাদেশের বিতর্কিত, অনুপ্রবেশকারী এবং সাম্প্রদায়িক ব্যক্তিদের তালিকা আমাদের কাছে রয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক রিপোর্ট রয়েছে, তারা যেন কাউন্সিলর হতে না পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!