1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

আরও স্ট্রং হয়ে ক্রিকেটে ফিরবো : সাকিব

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার এবং টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব-আল-হাসান। তবে আইসিসি’র কাছে দায় স্বীকার করায় এক বছর পর থেকে খেলতে পারবেন তিনি।

ম্যাচ ফিক্সিংয়ের পাওয়া প্রস্তাব আইসিসি’র দুর্নীতি দমন ইউনিটের কাছে প্রকাশ না করায় তার এই নিষেধাজ্ঞা।

নিষিদ্ধ হবার পর আজ রাত আটটার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের অভিমত ব্যক্ত করেন সাকিব।

তিনি বলেন, ‘ভালোবাসার খেলা থেকে নিষিদ্ধ হওয়ায় খুব কষ্ট লাগছে। কিন্তু অ্যাপ্রোচের কথা রিপোর্ট না করায় যে শাস্তি পেতে হচ্ছে তা আমি মেনে নিচ্ছি। আইসিসি ও আকসু দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করছে তাতে খেলোয়াড়দের বড় ভূমিকা থাকে। কিন্তু আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি।’

এসময় তিনি আরো বলেন, ‘আমি আশা করি এর আগে সরকার, বিসিবি, মিডিয়া এবং দেশের জনগণ যেভাবে আমার পাশে ছিলেন, আগামীতেও সেভাবে আমার পাশে থাকবেন। আমাকে সহায়তা করবেন। পরবর্তীতে আমি আরও স্ট্রং হয়ে ক্রিকেটে ফিরে আসবো।’

সাকিবের সংবাদ সম্মেলনে পাশেই ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমরা হতাশ। এর চেয়ে হতাশার আর কিছুই হতে পারে তা জানা নেই। দলে সাকিব-মাশরাফির কোন বিকল্প নেই। সাকিবের এখন খুবই খারাপ সময় যাচ্ছে। তার পাশে বিসিবি সবসয়ই থাকবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!