1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

কার ঘরে লা লিগার শিরোপা, বার্সা না রিয়াল?

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ মে, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছে আগেই। এবারের প্রিমিয়ারের শিরোপা জিতেছে চেলসি। বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন মোনাকো। টিকে আছে ইতালিয়ান সিরি`আ ও স্প্যানিশ লা লিগার লড়াই। অপেক্ষাটা শেষ রোমাঞ্চের।

স্প্যানিশ লা লিগায় শিরোপার লড়াই শেষ হচ্ছে আজই। অ্যাটলেটিকো মাদ্রিদ আগেভাগেই ছিটকে গেছে এই লড়াই থেকে। লড়াইটা টিকে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। রিয়াল ও বার্সা মাঠে নামছে ভিন্ন ম্যাচে। দুদল অবশ্য একই সময়ে নাঠে নামবে; বাংলাদেশ সময় রাত ১২টায়।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে এইবারকে স্বাগত জানাবে বার্সা। অপর ম্যাচে মালাগার মাঠে খেলবে নামবে রিয়াল। বার্সেলোনা-এইবারের ম্যাচটি সম্প্রচার করে টেন ১। আর রিয়াল মাদ্রিদ-মালাগার ম্যাচ দেখাবে টেন ২। রোমাঞ্চকর লড়াই শেষে লা লিগার শিরোপা কে জিতবে, বার্সা নাকি রিয়াল? সময়ই সব বলে দেবে।

রিয়াল মাদ্রিদ ও বার্সা; দুদলই এরই মধ্যে খেলে ফেলেছে ৩৭ ম্যাচ। ৯০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল। দুইয়ে থাকা বার্সার পুঁজি ৮৭। আজ মালাগার বিপক্ষে জিতলেই শিরোপা জিতবে রিয়াল। চলবে ড্র করলেও। কারণ জিতলে রিয়ালের পয়েন্ট হবে ৯৩; আর ড্র করলে হবে ৯১। অপরদিকে বার্সা জিতলেও ৯০ পয়েন্টের বেশি হওয়া সম্ভব নয়। তাতে রিয়ালের শোকেসে উঠবে লা লিগার শিরোপা।

তবে বার্সারও শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। কীভাবে? এইবারের বিপক্ষে জিতলেই চলবে না বার্সার। শিরোপা জিততে হলে কাতালানটিকে প্রার্থনা করতে হবে রিয়ালের হারের জন্য। কারণ রিয়াল না হারলে তো শিরোপা জয়ের কোনো সম্ভাবনাই নেই বার্সার। তবে রিয়াল হারলে আর এইবারের বিপক্ষে বার্সা জয় পেলে শিরোপা জিতবেন নেইমার-মেসিরা। তখন দুই দলের পয়েন্ট সমান হবে, ৯০। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শিরোপা ঘরে তুলবে বার্সা।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!